রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচে হেরে চলমান আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে ব্যাঙ্গালুরু। তবে বিদায়ের মূহুর্তে সব আলো ঠিকই নিজের দিকে নিয়েছেন বিরাট কোহলি।
ব্যাঙ্গালুরুর জন্য সমীকরণ একটাই-জিতলে প্লে অফ আর হারলে বিদায়। এমন সমীকরণে খেলতে নেমে বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে আলো ছড়ান বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে ১৯৭ রানের লড়াই করার মতো পুঁজি এনে দেন। ১৩ চার ও ১ ছক্কায় তিনি খেলেছেন ৬১ বলে ১০১ রানের ইনিংস।
.png)
আইপিএলে এটি কোহলির সপ্তম সেঞ্চুরি। টুর্নামেন্টের প্রায় দেড় যুগের ইতিহাসে তার চেয়ে বেশি তিন অংকের স্বাদ পাননি আর কেউই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে ১০০ রান করে ৬ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের পাশে বসেন তিনি।
আইপিএলে ১৪২টি ম্যাচে ৬টি শতরান করেছিলেন ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল। কোহলি সেই মাইলফলক ছুঁয়েছিলেন ২৩৭ ম্যাচে। এর আগে আইপিএলে সর্বশেষ শতরান করেছিলেন ২০১৯ সালে। এরপর ষষ্ঠ শতরান করতে সময় নিয়েছিলেন চার বছর।
কিন্তু সপ্তমটা এলো পরের ম্যাচেই। ২০১৬ সালে আইপিএলে রেকর্ড রান (৪টি শতরান এবং ৭টি ফিফটি) করার পরের বছর মাত্র ৩০৮ রান করেছিলেন বিরাট। ২০১৮ সালে ৫৩০ রান করেছিলেন তিনি। পরের বছর করেছিলেন ৪৬৪ রান। ২০২০ সালে আইপিএলে কোহলি করেছিলেন ৪৬৬ রান। ২০২১ সালেকরেছিলেন ৪০৫ রান।