গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস রয়েছে দ্বিতীয় স্থানে। এছাড়া শিরোপার লড়াইয়ে টিকে থাকতে তৃতীয় স্থান থেকে লড়বে লখনৌ সুপার জায়ান্টস।
মঙ্গলবার (২৩ মে) থেকে শুরু হবে প্লে অফের লড়াই। যে দল প্রথম কোয়ালিফায়ারে জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। এর একদিন পর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
.png)
এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে ফাইনাল খেলবে।
প্লে অফের সূচি
প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, ২৩ মে (মঙ্গলবার), এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।
এলিমিনেটর: লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২৪ মে (বুধবার), এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে বিজয়ী দল, ২৬ মে (শুক্রবার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী, ২৮ মে (রোববার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।