[ খেলা ]
যে কারণে ইংল্যান্ডে ছুটছেন সাব্বির
ছবি: সংগৃহীত
জাতীয় দলে কিংবা আসে-পাশে থাকাদের মধ্যে সাব্বির রহমান। সদ্যশেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলেছিলেন। জাতীয় দলে না থাকলেও তার ব্যস্ততার শেষ নেই। ঘরোয়া লিগে শেষ হয়ে এবার উড়াল দিলেন ইংল্যান্ডে। মঙ্গলবার আজ (২৩ মে) সকালে সাব্বির তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা পোস্টে লন্ডনে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
এবারে ঘরোয়া প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন সাব্বির রহমান। ১৫ ম্যাচে মাঠে নেমে সাব্বির ১৪ ইনিংসে ব্যাট করেছেন। এর মধ্যে রয়েছে তিন অর্ধশতকের সঙ্গে এক সেঞ্চুরি। সবমিলিয়ে ৪২.২৩ গড়ে সাব্বির রান করেছেন ৫৪৯। টুর্নামেন্টজুড়ে মিডল অর্ডার এই ব্যাটার ৭৯.৪৫ স্ট্রাইকরেটে রান তুলেছেন। এরপর মোটামুটি দীর্ঘ ছুটি পাচ্ছেন সাব্বিররা। ফলে অবসর সময় কাটাতে তিনি বিদেশ ভ্রমণে পাড়ি জমালেন।
এর আগে গেল বছর এশিয়া কাপ দলে বেশ আলোড়ন সৃষ্টি করেই এসেছিলেন সাব্বির রহমান। তার জাতীয় দলে ফেরাটা বেশ চমকই ছিল বলা যায়। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছেন টাইগার এই স্টাইলিশ ব্যাটার।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ ক্রিকেট দল
লিংক সফলভাবে কপি হয়েছে!