ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোজার মাসে অবাক হয়েছিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ২ জুন ২০২৩
রোজার মাসে অবাক হয়েছিলেন রোনালদো
ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুম খালি হাতেই শেষ করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একে একে দুটি লিগ শিরোপা হাতছাড়া হয়েছে তার। এতে গুঞ্জন ওঠে, সৌদি ক্লাব ছাড়ছেন তিনি। আল নাসর ছেড়ে নাকি ইউরোপে যাওয়ার পথ খুঁজছেন এ উইঙ্গার।

অবশ্য গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে বেশ সুখেই আছেন তিনি।

তবে শুরুর দিকে সৌদি ক্লাবে মানিয়ে নিতে সময় লেগেছে রোনালদোর। এমনকি পর্তুগিজ তারকা অবাক হয়েছিলেন রোজার মাসে ক্লাবের অনুশীলন সময় দেখে। 

Advertisement

রোনালদো বলেন, ‘ইউরোপে আমরা সাধারণত অনুশীলন করি সকালে। এখানে অনুশীলন হয় বিকেলে বা সন্ধ্যায়, কিংবা রাতে। রোজার মাস যখন শুরু হলো, আমাদের অনুশীলন ছিল রাত ১০টায়! খুবই অদ্ভুত ব্যাপার ছিল তা।’

তিনি আরো বলেন, ‘তবে এই ব্যাপারগুলো মানিয়ে নেয়ারই অংশ। সবই অভিজ্ঞতা ও স্মৃতি। এই মুহূর্তগুলোয় বেঁচে থাকতেই পছন্দ করি, কারণ সবকিছু থেকেই শেখার আছে। এসব কঠিন ছিল অবশ্যই, তবে এমন নয় যে আগে কখনো দেখিনি।’

এরই মধ্যে শেষ হয়েছে সৌদি প্রো লিগের মৌসুম। যেখানে দ্বিতীয়তে আছে রোনালদোর আল নাসর। নিজের প্রথম মৌসুমে আল নাসরকে কোনো শিরোপা এনে দিতে পারেননি সিআর সেভেন। তবে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া।  ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!