ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগান সিরিজ- ২০২৩

‘আফগানদের বিপক্ষে সেরাটা খেলতে চাই’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫২, ৫ জুন ২০২৩
‘আফগানদের বিপক্ষে সেরাটা খেলতে চাই’
ছবি- সংগৃহীত

ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৪ জুন মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১০ জুন ঢাকায় পৌঁছাবে আফগান বাহিনী। 

এবারের সফরে দুই পর্বে বাংলাদেশের বিপক্ষে লড়বে আফগানিস্তান। প্রথম পর্বে একমাত্র টেস্ট এবং দ্বিতীয় পর্বে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে সফরকারীরা। 

আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে ঘুরেফিরে আসছে ২০১৯ সালের স্মৃতি। সেবার প্রথমবারের মতো সাদা পোশাকে আফগানদের মুখোমুখি হয়ে হেরেছিল বাংলাদেশ, তাও আবার ঘরের মাঠে।

Advertisement

সোমবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তিনি বলেন, ২০১৯ সালের চেয়ে ক্রিকেটাররা এখন বেশ পরিণত। 

প্রধান নির্বাচক বলেন, ‘আমরা অনেকদিন আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড। যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্টটাই আমরা পাবো।’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল নিয়ে তিনি বলেন, ‘একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সঙ্গে। খুবই চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে বেস্ট পসিবল সাইড আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা বেস্ট ক্রিকেটটাই খেলব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!