[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ- ২০২৩
মিরপুরে কি করছেন সাকিব?
ছবি- সংগৃহীত
আয়ারল্যান্ড সিরিজে আঙুলে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। অবশ্য চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে আসন্ন আফগান সিরিজে পাওয়া যাবে না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ককে।
আগামী ১৪ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে লিটন দাসের কাঁধে।
আয়ারল্যান্ড সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে ফিরেই মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির হয়েছেন তিনি।
.png)
মঙ্গলবার দুপুরের দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। পরে গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর থেকে দাঁড়িয়ে ক্রিকেটারদের অনুশীলনও দেখেন তিনি। এরপর যান ইনডোরে। সেখান থেকে ফিরে মাঠ থেকে বেরিয়ে যান দেশসেরা এই অলরাউন্ডার।
এদিকে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম দফায় একটি টেস্টে খেলে চলে যাবে তারা। এরপর ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ফের আসবেন রশিদ খানরা।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!