[ খেলা ]
ঢাকা ছাড়ল জামালরা
ছবি: ফেডারেশন
আসন্ন সাফকে সামনে রেখে ফিফা প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি-৩২২ ফ্লাইটে ঢাকা ছেড়েছে জামাল ভূঁইয়ারা।
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচটি খেলবে ১৫ জুন। তবে মূল দলের বিপক্ষে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আগামী ১২ জুন কম্বোডিয়া প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!