ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত-পাকিস্তান ম্যাচে লাল কার্ড দেখলেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ২১ জুন ২০২৩
ভারত-পাকিস্তান ম্যাচে লাল কার্ড দেখলেন কোচ
ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। হোক সেটি ক্রিকেট কিংবা ফুটবল। সে কথা যেন আরেকবার মনে করালো সাফ চ্যাম্পিয়নশিপ।

বুধবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রতি মিনিটে উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে লাল কার্ড দেখেছেন ভারতের কোচ স্টিমাচ।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচের ৪৭ মিনিটে পাকিস্তানের আব্দুল্লাহ ইকবাল দ্রুত থ্রো নিতে গেলে তাতে বাধা দেন ভারতের কোচ। গুরুত্বপূর্ণ জায়গা এবং সময় হওয়ায় ভারত কোচের এই অহেতুক বাধার কারণে রেফারি তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। 

Advertisement

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ৪ গোলে এগিয়ে রয়েছে ভারত। অন্যদিকে প্রতিপক্ষের জালে এখনো একটি বলও পাঠাতে পারেনি পাকিস্তান।

এর আগে বেশ কিছুদিন আগে সাফে অংশগ্রহণের লক্ষ্যে পাকিস্তানের ফুটবল ফেডারেশন দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল। এতদিন সেই অনুমতি না পাওয়াতেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জেগেছিল সংশয়। অবশেষে দেশটির সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!