ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় অপরাধ করে যে শাস্তি হতে পারে নেইমারের!  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ২৩ জুন ২০২৩
বড় অপরাধ করে যে শাস্তি হতে পারে নেইমারের!  
ছবি: সংগৃহীত

রিও ডি জেনিরোতে একটি বিলাসবহুল প্রাসাদ বানানোর কাজ করছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কিন্তু  প্রসাদটি সঠিক নিয়মে তৈরি করা হয়নি। যার কারণে পরিবেশ আইন লঙ্ঘনের আইনে প্রসাদটি বানানোর বাকি কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষ। অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় তাকে ও তার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছে আদালত।  

অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে এবং নেইমার ও তার বাবা দোষী প্রমাণিত হলে প্রায় এক মিলিয়ন ইউএস ডলার (পাঁচ মিলিয়ন ব্রাজিলিয়ান মুদ্রা) জরিমানা করা হতে পারে। রিও ডি জেনিরোর মেয়রের অফিস জানিয়েছেন, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

মেয়রের অফিস বলেছে, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ হলো, অনিয়মগুলো মূল্যায়ন করা। পরিবেশগত ক্ষতির বিষয়টি অনুমান করে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া এবং জরিমানার নোটিশ জারি করা। যা এক মিলিয়ন ডলারের কম হবে না। নেইমারের নির্মাণাধীন প্রাসাদটি রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে। 
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, নির্মাণাধীন বিলাসবহুল ওই ভবনে পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় তারা টের পেয়েছেন। 

Advertisement

যেমন- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর পানি ব্যবহার করা হয়েছে। পানির প্রবাহ পরিবর্তন করা হয়েছে। অনুমতি ছাড়া সৈকতের বালি ব্যবহার করা হয়েছে। অনুমতি ছাড়া মাটি খনন ছাড়াও শিলা-পাথর সরানো হয়েছে। নেইমার ২০১৬ সালে প্রায় ১০ হাজার স্কয়ার মিটারের জায়গাটি কিনেছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!