ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ ‘বিশ্বকাপজয়ী’ মেসির জন্মদিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ২৪ জুন ২০২৩
আজ ‘বিশ্বকাপজয়ী’ মেসির জন্মদিন
লিওনেল মেসি

ফুটবল বিশ্বে এক অনন্য নাম লিওনেল মেসি, যার ফুটবল শৈলীতে মুগ্ধ গোটা বিশ্ব। আজ তার ৩৬তম জন্মদিন। বিশ্বকাপ জয়ের পর এটাই লিওনেল মেসির প্রথম জন্মদিন। তাই এবারের দিনটা তার কাছে একটু বেশিই স্পেশাল। 

চলতি মৌসুম শেষে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন মেসি। আর্জেন্টিনার রোজারিও শহরে ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা। জর্জ মেসি ও সেলিয়া কুচেত্তিনির সংসারের তৃতীয় সন্তান তিনি।

মেসির ছোটবেলা স্বাভাবিক শিশুদের মতো ছিল না। খুব ছোট বয়সেই ধরা পড়ে দৈহিক অস্বাভাবিকতা। ১১ বছর বয়সে মেসির শরীরে গ্রোথ হরমোন জনিত জটিলতা দেখা দেয়। কিন্তু তার বাবা মায়ের সেই রোগের চিকিৎসা করার মতো সামর্থ্য ছিল না। এই চিকিৎসার খরচ ছিল প্রতিমাসে প্রায় ৯০০ ডলার।

Advertisement

সেই চিকিৎসার জন্যই বার্সেলোনায় চলে যায় মেসি ও তার পরিবার। মেসিরা কাতালান শহরটিতে যান ২০০০ সালে। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে লিও নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। আর পরের গল্প তো ইতিহাস।

বার্সেলোনায় যোগদানের পর টানা ২ দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে নিজের জাদুতে মাতিয়ে রাখেন এই আর্জেন্টাইন ফুটবল তারকা। নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল আর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। 

এছাড়া আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ১৭৫ ম্যাচে পর্যন্ত ১০৩ গোল করেছেন। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে এখনও ৮০৭ গোল করেছেন মেসি। বার্সেলোনার হয়ে মেসি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!