সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এবার তাকে নিয়ে সুখের বার্তা দিয়েছেন এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বি গ্যারেথ বেল।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বেল বলেন, ‘এটা (মেজর লিগ) ভালো, অনেকটা নির্ভার থাকার লিগ। মাদ্রিদে আপনি এক ম্যাচ হারলে মনে হবে সব শেষ। আপনাকে ক্রুশবিদ্ধ করা হবে। নিজেকে নত মনে হবে, ঘরে ফিরেও আপনি মনে সুখ পাবেন না।’
.png)
যুক্তরাষ্ট্রের লিগে এই জিনিসটা অতো প্রকট নয় উল্লেখ করে বেল আরো বলেন, ‘এখানে হারটাকে কিছুটা সহজে মেনে নেয়া হয়। ধরে নেয়া হয় যে, এই হারের আর কোন প্রভাব নেই। হারের জন্য আপনার অবনমন হবে না। একটা ম্যাচ হারলেন এবং পরের ম্যাচটা খেলতে নামলেন। এখানে হারটাকে সহজে মেনে নেয়া হয়। তারা হারতে জানে আবার জয়ও উপভোগ করতে জানে। সুতরাং আমি এখানে উপভোগ করবেন।’
যুক্তরাষ্ট্রে লিগে যোগ দেওয়ার বিষয়ে মেসিও একই কথা বলেছেন। তিনি কিছুটা আলোর বাইরে থাকতে চান। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে চান। তিনি ইঙ্গিত করেছেন, শীর্ষ পর্যায়ে সম্ভাব্য সবকিছু জিতে ফেলায় তার ফুটবল নিয়ে আকাঙ্ক্ষা কমেছে।