শনিবার আবারও অনুশীলনেও দেখা গেছে তামিমকে। অনুশীলন শেষে তার ইনজুরির বিষয়ে দলের সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘তামিম একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে খেলছে। সে ভালোই খেলছে। আমি ডাক্তার বা ফিজিও নই, তাই তোমাদের অনেকের দৃষ্টিকোণ থেকে আমি ওর ব্যাপারে মন্তব্য করতে পারি না। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বললে বলব, সে অনেক ভালো একজন ব্যাটার।’
টাইগার ক্যাম্প নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ বলেন বলেন, ‘ক্যাম্প দারুণ ছিল। সবাইকে দেখার একটা সুযোগ হলো। অনেক ভালো সুযোগ-সুবিধা। ছেলেদের যতটা প্রস্তুতি দরকার ছিল তা নিয়েছে। আমরা খুশি।’
.png)