[ খেলা ]
হঠাৎ নারী ফুটবল দলের সূচি পরিবর্তন
ছবি: সংগৃহীত
সাফের পর আর কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশ নারী ফুটবল। মেয়েদেরকে খেলার মধ্যে রাখতে নেপালের বিপক্ষে ঘরের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেজন্য আগামী ১২ ও ১৫ জুলাই ম্যাচ দুটি মাঠে গড়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে ওই সময়ে ম্যাচটি আয়োজন করতে পারছেন না ফেডারেশন। ফলে সেটি একদিন পিছিয়ে আগামী ১৩ ও ১৬ জুলাই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মঙ্গলবার (৪ জুলাই) ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘আমাদের সূচি নির্ধারিত ছিল। সে অনুযায়ী পরিকল্পনা নেয়া হচ্ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে একদিন পিছিয়ে সেটি করা হবে আগামী ১৩ ও ১৬ জুলাই।’
এদিকে সাফ জেতার পর নয় মাসে আর্ন্তজাতিক ম্যাচ খেলেনি সাবিনারা। এ প্রীতি ম্যাচের জন্য এবারে ঈদে ছুটি পাননি সাবিনারা। এদিকে গত মে মাসে জাতীয় নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেছেন। নতুন কোচ না হওয়ায় ছোটনের সহকারী কোচ লিটু অনুশীলন করাচ্ছেন সাবিনাদের।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!