ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের অবসর: রাতেই জরুরি সভায় বসবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪২, ৬ জুলাই ২০২৩
তামিমের অবসর: রাতেই জরুরি সভায় বসবে বিসিবি
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিচ্ছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তবে এখনো তার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ইকবাল ইস্যুতে কোনো মন্তব্যর আগে বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা ডেকেছে বিসিবি। বৈঠক শেষে রাত ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র।

এর আগে চট্টগ্রামে দুপুর দেড়টায় সংবাদ সম্মেলন ডেকে অবসরের সিদ্ধান্ত জানান তামিম। তার এমন ঘোষণা কেবল ক্রিকেটই নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি অঙ্গন থেকে অবাক ও বিস্মিত হওয়ার খবর আসছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ব্যক্তিগতভাবে মন্তব্য করেছেন দুই বিসিবি কর্মকর্তা।

Advertisement

হঠাৎ করে তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও।

তিনি বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তামিম ইচ্ছে করলে আরো ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’ 

পরে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ বলেন, ‘আমি আসলে জানতাম না। খুবই স্বাভাবিক একদমই কিছুই জানিনা, হঠাৎ করেই ঘোষণা দিয়ে দিলে তো অবাক হওয়ারই কথা। সত্যি বলতে আমি এখনো ঘোরের মধ্যে আছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!