বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলন ডেকে অবসরের সিদ্ধান্ত জানান তামিম। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
অবশ্য তামিমের অবসরের বিষয়টি এখনো বিস্ময়ের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। সদ্য সাবেক অধিনায়ককে অবসর ভেঙে দলে যোগ দেয়ার অনুরোধ করেছে বোর্ড। তার বিদায়ে বিস্ময় প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।
.png)
তামিমের বিদায় মানতে পারেননি তার জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থরাও। অনেকেই আক্ষেপ জানিয়েছেন তার আকস্মিক অবসরে। অনেকে আবার জানিয়েছেন ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। তবে শুধু সতীর্থরাই নন, তামিমকে বিদায়ী বার্তা দিয়েছেন ভিনদেশি ক্রিকেটাররাও। সেই তালিকায় আছেন শ্রীলংকান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও।
Happy Retirement @TamimOfficial28
— Lasith Malinga (@malinga_ninety9) July 6, 2023
A legend of Bangladesh Cricket, most prolific run scorer for them across formats and a gentleman on & off the field.
You can be proud of your contributions to the Bangladesh Cricket and World Cricket.🙌
তামিমের অবসরের দিনই নিজের টুইটারে তামিমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী বার্তা দিয়েছেন সাবেক লংকান তারকা মালিঙ্গা। টুইটে তামিমকে বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হিসেবে আখ্যা দিয়েছেন মালিঙ্গা। মাঠ ও মাঠের বাইরে তামিমের খেলোয়াড়সুলভ আচরণেরও প্রশংসা করেছেন লংকান এই কিংবদন্তি পেসার।
টুইটারে তিনি লিখেছেন, ‘অবসর শুভ হোক, তামিম। বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি তিনি, যেকোনো ফরম্যাটে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক এবং মাঠ ও মাঠের বাইরে দারুণ ভদ্রলোক। বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটে অবদান রাখায় তোমার গর্ববোধ করা উচিত।’
মালিঙ্গা ছাড়াও তামিমের অবসরে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তামিমকে বিদায়ী বার্তা দিয়েছেন লংকান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেও। দুজনেই নিজেদের টুইটারে পোস্ট করে বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন।