ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চট্টগ্রামে বিসিবির ‘ছায়াদল’ এর ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩০, ১২ জুলাই ২০২৩
চট্টগ্রামে বিসিবির ‘ছায়াদল’ এর ক্যাম্প
ছবি: সংগৃহীত

জাতীয় দলের আশপাশে থাকা কিংবা বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে গঠিত বাংলাদেশ টাইগার্স এর কার্যক্রম শুরু হয়েছে। দলটি ক্যাম্প করবে  চট্টগ্রামের সাগরিকায়।জাতীয় দলে ফেরার পথে থাকা এনামুল হক বিজয় ও সৌম্য সরকার রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ‘ছায়াদল’এ।   

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা অনুশীলন করবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যার কারণে মঙ্গলবার দুপুর নাগাদ চট্টগ্রামে পৌঁছেছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

এবারের ক্যাম্পে ডাক পেয়েছেন মোট ২২ ক্রিকেটার। এদিকে আগামী ১৪ জুলাই থেকে ইমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ায় অনেকেই এই ক্যাম্পে যোগ দিতে পারেননি। এই মুহূর্তে শ্রীলংকায় আছেন সৌম্য সরকার, সাইফ হাসান ও শেখ মেহেদীরা। টুর্নামেন্ট শেষেই তারা ক্যাম্পে যোগ দিবেন।

Advertisement

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড : ব্যাটার : এনামুল হক বিজয়, সাইফ হাসান, সাদমান ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, জাকির আলী, নুরুল হাসান সোহান, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম।

স্পিনার : তানভীর ইসলাম, শেখ মেহেদী, নাঈম হাসান। পেসার : সুমন খান, এনামুল রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবদুল হালিম, খালেদ আহমেদ, রবিউল ইসলাম এবং শহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!