ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সোহাগ ইস্যুতে

৩০ জুলাইয়ে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫, ১৮ জুলাই ২০২৩
৩০ জুলাইয়ে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

ফিফা কর্তৃক বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গঠন করার ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও সেটি করতে পারেনি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আবারো কয়েক দফা সময় বাড়িয়ে সেটি এখন ঠেকছে আগামী ৩০ জুলাইয়ে।

সোমবার বাফুফে ভবনে তদন্ত কমিটির নবম মিটিং আয়োজিত হয়েছে। মিটিং শেষে বাফুফে সহ সভাপতি এবং তদন্ত কমিটির আহবায়ক কাজী নাবিল আহমেদ জানান ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট বাফুফের কার্যনির্বাহী কমিটির কাছে জমা দেওয়া হবে।  

তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আমাদের কাজের ধারাবাহিকতা বজায় আছে। ভালোভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। খুব বেশিদিন সময় লাগবে না। দ্রুতই আমরা রিপোর্ট জমা দিতে পারবো। আমরা সভাপতির কাছ থেকে সময় চেয়ে নিয়েছি। আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দেব। ’

Advertisement

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আরও দুই থেকে তিনটি মিটিং আয়োজিত হবে বলেও জানিয়েছেন তিনি। নাবিল বলেন, ‘এর মধ্যে আমাদের আরো দুই থেকে তিনটি মিটিং আয়োজিত হবে। সেখানে রিপোর্টের আরও কিছু পরিমার্জন, পরিবর্ধন চলতে থাকবে। ’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!