[ খেলা ]
বাংলাদেশের ফুটবলে নিষিদ্ধ সোহাগ
ছবি: সংগৃহীত
এক সময় তার মুখ থেকে ফুটবলে নানা ব্যক্তির নিষিদ্ধ হওয়ার ঘোষণা এসেছিল। এবার তিনিই দেশের ফুটবলে নিষিদ্ধ হলেন। বলছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কথা।সোমবার (১৭ এপ্রিল) এক জরুরি সভায় তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে।
সেই জরুরি সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সঙ্গে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।’
এই সিদ্ধান্তের ফলে আবু নাইম সোহাগ বাংলাদেশের ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞার মধ্যেই পড়লেন। ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার বিপরীতে আবু নাইম সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের কথা জানিয়েছিলেন। আবেদনে শাস্তির মেয়াদ কমলে বা শাস্তির মেয়াদ শেষ হলে ফুটবলাঙ্গনে ফেরার সুযোগ ছিল সোহাগের। বাফুফের এই সিদ্ধান্তের ফলে সোহাগের ফুটবল অধ্যায় সমাপ্ত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!