ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘সেরাদের সেরা হতে পিএসজি ছাড়তে হবে এমবাপ্পেকে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৫, ২৪ জুলাই ২০২৩
‘সেরাদের সেরা হতে পিএসজি ছাড়তে হবে এমবাপ্পেকে’
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

জাতীয় দল কিংবা পিএসজির জার্সিতে সম্ভাব্য সব ট্রফিই উঁচিয়ে ধরার সুযোগ হয়েছে কিলিয়ান এমবাপ্পের। কিন্তু এখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ও ব্যালন ডি’অর জিততে পারেননি তিনি। এবার সেই অপূর্ণতা বাস্তবায়নে তাকে নতুন উপায় বলে দিয়েছেন বুলগেরিয়ায় কিংবদন্তি রিস্টো স্টোইচকভ।

রিস্টোর মতে, সবার সেরা হতে স্পেন বা ইংল্যান্ডে খেলতে হবে এমবাপ্পেকে।

২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে পাড়ি দেন এমবাপ্পে। প্যারিসের আবহাওয়া দ্রুতই মানিয়ে নিয়ে দলটির মধ্যমণি হয়ে ওঠেন তিনি। গত কয়েক মৌসুম ধরেই লিগ ওয়ান ও পিএসজির সেরা খেলোয়াড়ও তিনিই। যদিও বিভিন্ন সময়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর জেতার ইচ্ছার কথা বলেছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

Advertisement

সম্প্রতি স্ট্যাটস পারফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে রিস্টো স্টোইচকভ বলেন, পরের ধাপে যেতে পিএসজি ছাড়ার বিকল্প নেই এমবাপ্পের।

তিনি বলেন, ‘সে (এমবাপ্পে) একজন দুর্দান্ত খেলোয়াড়। আমাদের মধ্যে কথা হয়েছে এবং সে আমাকে বলেছে যে, তার সবচেয়ে বড় স্বপ্ন ব্যালন ডি’অর জেতা। কিন্তু সে এখন যে স্তরে আছে সেখানে পৌঁছানো কঠিন এবং তার চেয়েও বেশি কঠিন সেটা ধরে রাখা।’

রিস্টো আরো বলেন, “এমবাপ্পে যদি সেরা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে তাকে স্প্যানিশ লিগ বা প্রিমিয়ার লিগে যেতে হবে। ইংল্যান্ডে এমন কিছু ক্লাব আছে যারা তাকে দলে টানতে পারে। তার মধ্যে ম্যানচেস্টার সিটি, লিভারপুল বা আর্সেনাল অন্যতম।

বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টোর কথায়, ‘আশা করি, শিগগিরই বা দেরিতে কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডি’অর জয়ের সুযোগ পাবে। কারণ এটা তার প্রাপ্য।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!