ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

একা কোনো সিদ্ধান্ত নেয়া হয় না: নান্নু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ৩০ জুলাই ২০২৩
একা কোনো সিদ্ধান্ত নেয়া হয় না: নান্নু
ছবি- সংগৃহীত

আগামী আগাস্টের শেষ সপ্তাহে মাঠে গড়াবে এশিয়া কাপ। পরের মাসেই ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে ভারতে। এ লক্ষ্যে সোমবার থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে টাইগার ক্রিকেটারদের।

চলতি বছরের বৈশ্বিক দুই টুর্নামেন্টকে ঘিরে ৩২ সদস্যের একটি দল প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকেরা। মূলত তাদের নিয়েই আগামীকাল থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।

এ সময় গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘এটা (দল নির্বাচন) দলীয়ভাবে করা হয়। আমরা যারা আছি, সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিই। ক্রিকেট পরিচালনাপ্রধানের সঙ্গেও আলাপ হয়। অধিনায়ক, কোচ—তাদের সঙ্গেও আলোচনা হয়। দলীয়ভাবে আমরা কাজ করি। একা কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।’

Advertisement

সোমবার থেকে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে থাকছে ইয়ো-ইয়ো টেস্টও। প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া প্রতিটি ক্রিকেটারকেই এ টেস্ট দিতে হবে।

বিষয়টি নান্নু বলেন, ‘শুরুতে ফিটনেস ক্যাম্প। ৩ তারিখ (আগস্ট) ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাইছি, খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য।’

তিনি আরো বলেন, ‘আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। তারা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখ (আগস্ট)। এর আগে ৫-৬ তারিখ ২১-২২ জনের একটা দল দেব। তারাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!