ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেদিন হবে এশিয়া কাপের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ১১ আগস্ট ২০২৩
যেদিন হবে এশিয়া কাপের দল ঘোষণা
ফাইল ফটো

চলতি মাসের শেষে মাঠে গড়াবে এশিয়া কাপ। তার আগে অধিনায়ক ইস্যুতে বিপাকে পড়েছিল বিসিবি। তবে শুক্রবার সেই সমস্যার সমাধান খুঁজে পেয়েছে বোর্ড। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

আপাতত অধিনায়ক সমস্যার সমাধান হলেও এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারেনি বিসিবি। এদিকে আগামী ১২ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন। আর শেষ দিনই স্কোয়াড ঘোষণার দিন হিসেবে বেছে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। 

শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, আগামীকাল (শনিবার) এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

Advertisement

সাকিবের অধিনায়কত্ব নিয়ে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজেও অধিনায়কত্ব করবেন তিনি। ও আসলে আমরা সিদ্ধান্ত নেব, তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে পারবে কিনা। গতকাল সাকিবের সঙ্গে কথা হয়েছে।’

এদিকে সমর্থকরা অপেক্ষা করছে কবে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি। সেটার উত্তরটাও পাপন দিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সাকিবকে নিয়ে কোনো সিদ্ধান্তহীনতায় ছিলাম না। তিন ফরম্যাটে অধিনায়কত্ব কঠিন হতে পারে সাকিবের জন্য। তবে ও যদি পারে তাতে আমাদের সমস্যা নেই। কাল (শনিবার) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দেবে। তামিম বিশ্বকাপে খেলবে কিনা আমি নিশ্চিত না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!