ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারের সঙ্গী হচ্ছেন মরক্কোর গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১৭ আগস্ট ২০২৩
নেইমারের সঙ্গী হচ্ছেন মরক্কোর গোলরক্ষক
ইয়াসিন বোনো। ছবি- সংগৃহীত

একদিন আগেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি পাকাপোক্ত করেছেন নেইমার জুনিয়র। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার তার ক্লাবেই যোগ দিচ্ছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। 

দলবদল বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২১ মিলিয়ন ইউরোতে তিন বছরের চুক্তিতে আল হিলালে যাচ্ছেন বোনো। এরই মধ্যে দলবদলের প্রয়োজনীয় চুক্তিপত্র তৈরী করে ফেলেছে সৌদি ক্লাবটি। শিগগিরই দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হবে।

বর্তমানে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে রয়েছেন বোনো। গতকালও উয়েফা সুপার কাপে সেভিয়ার হয়ে গোলবারের দায়িত্ব সামলেছেন তিনি। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কাছে টাইব্রেকারে হেরে গেছে তার দল। খুব শিগগিরই ক্লাবটি ছেড়ে সৌদিতে পাড়ি দিবেন এ তারকা গোলরক্ষক।

Advertisement

এর আগে, কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিতে জায়গা করে নেয় মরক্কো। যেখানে গ্রুপ ও নকআউট পর্বে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে অবদান রাখেন বোনো। মূলত সেখান থেকেই নিজের রূপকথার গল্প শুরু করেন তিনি। 

স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে দারুণ ছন্দেই ছিলেন বোনো। গতবছরই ক্লাবকে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা। কিন্তু তাকেই এবার ছেড়ে দিচ্ছে সেভিয়া। ২১ মিলিয়ন ইউরোতে আল হিলালের কাছে মরক্কোর এই তারকাকে বিক্রি করছে স্প্যানিশ ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!