সোমবার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে স্কোয়াড ঘোষণা করেন বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার।
স্কোয়াড ঘোষণার সময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অক্ষর প্যাটেল ভালো করছে। সে ব্যাটও করতে পারে। এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে কুলদ্বীপ যাদব। চাহালের চেয়ে এগিয়ে আছে ও। তাই কাউকে বাদ দিতেই হতো।
.png)
এদিকে এশিয়া কাপের দলে জায়গা হারিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন চাহাল। তবে পোস্টে কিছু না লিখলেও দু’টি ইমোজি ব্যবহার করেছেন তিনি। যেখানে একটিতে দেখা যাচ্ছে মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে সূর্য, অন্যটি হাস্যজ্জ্বল সূর্য।
চাহালের এমন স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গেছে। সেই পোস্টের মন্তব্যে ঘরে অনেকেই চাহালকে সমর্থন করছেন। কেউ কেউ আবার চাহালের চেয়ে কুলদ্বীপকেই এগিয়ে রাখছেন।
এর আগে ২০১৮ সালে ইংল্যান্ড সিরিজেও টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঠাই পাননি চাহাল। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ওই সময় এক টুইট বার্তায় চাহালের উদ্দেশে রোহিত লেখেন, ‘হ্যাঁ; দল থেকে বাদ পড়াটা মেনে নেয়া কঠিন। তবে লেগে থাকো। আবার সূর্য উঠবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’