এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগে অনন্য নজির গড়েছে পিএসএল। নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগে নারী ম্যানেজার নিয়োগ দিয়েছে মুলতান সুলতান।
মুলতান সুলতান তাদের ম্যানেজার হায়দার আজহারের পরিবর্তে নারী সাংবাদিক হিজাব জাহিদকে নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে নারী ম্যানেজারের এটাই প্রথম ঘটনা।
.png)
We are delighted to introduce a significant milestone in the world of cricket management. We proudly announce Ms. Hijab Zahid (@hijaaaaab) as the newly appointed General Manager of Multan Sultans, marking a historic moment as the first female General Manager in the history of any… pic.twitter.com/Ev12BncbDU
— Multan Sultans (@MultanSultans) August 28, 2023
ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলমগীর তারিন গতমাসে মারা যান। পিএসএলের গত তিন আসরের ফাইনালে খেলা দলটির মালিকানা পরিবর্তন হবে চলতি বছর। আলমগীরের ভাতিজা আলী তারিন, যিনি ২০২১ সাল পর্যন্ত দলটির সহ-মালিক ছিলেন, তিনি এখন পুরো দলের কর্তৃত্ব বুঝে নেবেন।
হিজাব জাহিদ বছরের শুরুতে তৃণমূল ক্রিকেটে পরিচালকের দায়িত্ব গ্রহণ করা পিএসএলের সবচেয়ে কমবয়সী ম্যানেজারও, তার বয়স ২৮ বছর। পড়াশুনা করেছেন প্রজেক্ট ম্যানেজমেন্টে এবং মুলতানে যোগদানের আগে ইসলামাবাদ ইউনাইটেডের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পিএসএলে প্রথম নারী ম্যানেজার হিসেবে নিয়োগের পর জাহিদ বলেন, ‘নারী হিসেবে এখানে কর্তৃত্ব করা বেশ কঠিন। সংস্কৃতিগতভাবে মেয়েদের থেকে নির্দেশনা গ্রহণ করা পুরুষদের জন্য বেশ কঠিন। সুতরাং আমি আশা করব একজন নারী হিসেবে এ অবস্থানে আমাদের অনেক কথোপকথন এবং অনেক কাজ করতে হবে।’