এদিন ম্যাচশেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘ভালোবাসি সাকিব আল হাসান। দারুণ এক জয়, পুরো দলকেই অভিনন্দন।’
এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত।
.png)
অভিষিক্ত তানজিদ হাসান তামিমের শিকার হয়ে ফেরেন রোহিত শর্মা ও তিলক ভার্মা। পরে শুভমান গিলকে নিয়ে খেলা ধরেন লোকেশ রাহুল। তবে হঠাৎই থেমে যান রাহুল। দলীয় ৭৪ রানে মাহেদীর বলে আউট হন তিনি। পরক্ষণেই ইনফর্ম ঈশাণ কিষাণকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
একে একে ভারতীয় টপঅর্ডারররা ফিরলেও একপ্রান্ত আগলে থেকে যান ওপেনার শুভমান গিল। দলীয় ২০৯ রানে মাহেদীর শিকার হন ডানহাতি এই ব্যাটার। শেষ দিকে মুস্তাফিজ ও সাকিবের কৌশলী বোলিংয়ে সুপার ফোরের প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।