ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

ম্যাচ শেষে সাকিবের প্রশংসায় গিল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ম্যাচ শেষে সাকিবের প্রশংসায় গিল
শুভমান গিল। ছবি- ক্রিকইনফো

শেষটা সুন্দর, এশিয়া কাপে বাংলাদেশ দলকে নিয়ে সেকথা বলাই যায়। আসরে সুপার ফোরের প্রথম দুই ম্যাচ জয়হীন ছিল টাইগাররা। তবে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী ভারতকে হারিয়েছেন সাকিব-মিরাজরা। এতে দীর্ঘ ১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারিয়েছে চন্ডিকা হারুথুসিংহের শিষ্যরা।

ভারতকে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। দলের জয়ে ব্যাট ও বল হাতে ভূমিকা রেখে হয়েছেন ম্যাচসেরাও।

এদিকে ম্যাচ হারার কারণে কঠিন ব্যাটিং কন্ডিশনে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচসেরার পুরস্কার পাননি ভারতের শুভমান গিল। তবে দলের সেরা পারফর্মার হিসেবে আসেন সংবাদ সম্মেলনে।

Advertisement

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শুভমান গিলের কন্ঠে ঝরলো সাকিবের প্রশংসাই। তিনি বলেন, সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কলম্বোয় মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের সংগ্রহ করে টাইগাররা। জবাবে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত। তাতে ৬ রানে জয় পায় লাল-সবুজের দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!