ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

ছিটকে গেলেন তাসকিন, ফিরলেন আফিফ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ছিটকে গেলেন তাসকিন, ফিরলেন আফিফ
আফিফ হোসেন

সিরিজ বাঁচানোর ম্যাচে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফিরেছিলেন তাসকিন আহমেদ। তবে ম্যাচটি খেলতে পারছেন না তিনি। তার জায়গায় দলে আবারো ফিরছেন পেসার খালেদ আহমেদ।

শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন লিটন দাস। তার পরিবর্তে নেতৃত্ব ভার উঠেছেন নাজমুল হোসেন শান্তর কাঁধে। এছাড়া তামিম ইকবালও ম্যাচটি খেলবেন না। তার জায়গায় দলে ফিরেছেন আফিফ হোসেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

বিসিবি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন খালেদ আহমেদ ও আফিফ হোসেন।

তাসকিনের বিষয়ে বিসিবি জানায়, তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াডে যুক্ত করা হয়েছিল তাসকিন আহমেদকে। কিন্তু ম্যাচটি খেলতে পারবেন না তিনি।

এদিকে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। তবে দ্বিতীয় ম্যাচে টাইগার হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে কিউইরা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও আফিফ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!