ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমি নোংরামির মধ্যে থাকতে চাইনি: তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩
আমি নোংরামির মধ্যে থাকতে চাইনি: তামিম
ফাইল ফটো

বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঢাকা থেকে সরাসরি ভারতের গৌহাটি রওনা হয়েছে। তবে সেই বহরে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কেননা ফিটনেস ইস্যু দেখিয়ে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি তাকে।

টাইগাররা দেশ ছাড়ার ঘন্টা খানেক বাদেই নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ১২ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন তামিম। যেখানে তিনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পেছনে অনেক কিছুই তুলে ধরেছেন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল, তিনি নিজেকে নোংরামির মধ্যে রাখতে চাননি বলেই সরে গেছেন।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমার মনে হয়েছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমি তখন বললাম, দেখেন আপনাদের যদি এ রকম চিন্তাধারা থাকে তাহলে আমাকে আপনারা না পাঠান। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না।’

Advertisement

টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘একেকদিন একেকটা জিনিস আপনারা আমাকে ফেস করাবেন তার মধ্যে থাকতে চাই না। এরপর সেই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথা হয়েছে যেগুলো আমার মনে এই প্ল্যাটফর্মে বলা উচিত নয়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!