ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন লংকান অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন লংকান অলরাউন্ডার
ছবি- সংগৃহীত

সবশেষ টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়াতে। যেখানে শ্রীলংকার হয়ে ক্যাঙ্গারুদের দেশ যান দানুষ্কা গুনাথিলাকা। বিশ্বকাপ চলাকালীন সময়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তবে সিডনির একটি আদালত রায় দিয়েছেন, গুনাথিলাকা কোনো অপরাধ করেননি। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘২০২২ সালের নভেম্বরে সিডনিতে এক নারীর সঙ্গে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে পরিচিত হন গুনাথিলাকা। পরে সেই নারীর বাড়িতে তারা অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময় গুনাথিলাকা ধর্ষণ করেছেন বলে উল্লেখ করে একাধিক অভিযোগ আনা হয়েছিল। কিন্তু বিচারক সেগুলো খারিজ করে দিয়েছেন।’ 

গুনাথিলাকার বিরুদ্ধে এখনো একটি অভিযোগ বিচারাধীন। সেটি হলো, তিনি তার সঙ্গীর অনুমতি ছাড়াই যৌন মিলনের সময় কনডম ব্যবহার থেকে বিরত ছিলেন। বিষয়টির এখনো নিষ্পত্তি হয়নি। 

Advertisement

নিউ সাউথ ওয়েলস জেলা আদালতে চার দিন ধরে চলা বিচার কার্যক্রমের সময় সাক্ষ্য দিতে গিয়ে অভিযোগকারী বলেন, তিনি কেবল সুরক্ষিত যৌনতার জন্য সম্মতি দিয়েছিলেন, কিন্তু মিলনের কিছুক্ষণ পর তিনি মেঝেতে কনডম পড়ে থাকতে দেখেন। 

উল্লেখ্য, যৌন নিপীড়নের অভিযোগে সিডনির এক হোটেল থেকে গ্রেফতার করা হয় গুনাথিলাকাকে। সেই অভিযোগে জানানো হয়, গুনাথিলাকা কয়েক দিন আগে এক অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। আর ২ নভেম্বর সন্ধ্যায় যৌন নিপীড়ন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!