সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিডিও বার্তায় মাশরাফী বলেন, ‘তাসকিনের কথা আলাদাভাবে বলতে হবে। গত দুই-আড়াই বছরে সে পরিশ্রম করে নিজেকে ফিরিয়ে এনেছে। হাসান মাহমুদ ডেথ বোলিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা। ভালো ইয়র্কার দিতে পারছে। ’
মোস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেন, ‘মোস্তাফিজের নতুন বলে হয়তো একটু সংগ্রাম করছে। তবে নতুন বল তার কখনোই শক্তির জায়গা ছিল না। সে এখানে উন্নতি করার চেষ্টা করছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে দেখেছি সে কেমন বোলিং করেছে। পুরোনো বলে মোস্তাফিজ বাংলাদেশের সেরা শক্তি, সন্দেহ নেই। ’
.png)
একসময় দুর্ভাবনার কারণ পেস বোলিং এখন বাংলাদেশের জন্য শক্তির জায়গা। বিশ্বকাপে ভালো করার জন্যও তাদের দিকেই তাকিয়ে থাকবেন সবাই। তাসকিন-হাসানদের নিয়ে আশাবাদী মাশরাফী বলছেন, ভালো করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে পেসারদের। এর পেছনের কারণও ভিডিওতে বলেছেন মাশরাফী।