তবে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে সে তরুণই ওপেনিংয়ে তার প্রতি আস্থা রাখার জন্যই যেন ইঙ্গিত দিয়ে রাখলেন। পরপর দুই ম্যাচেই বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে ওপেনার তামিমকে।
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। যার পথটা তৈরি করে দিয়েছিলেন লিটন-তামিম। দুজনই পঞ্চাশোর্ধ ইনিংস খেলে লংকানদের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যকে সহজ বানিয়ে দেন। এদিন ৮৪ রানের পর দ্বিতীয় ম্যাচেও তানজিদ তামিম করেন ৪৫ রান।
.png)
প্রস্তুতি ম্যাচ থেকে এমন আত্মবিশ্বাস বিশ্বকাপের মূলপর্বে কাজে লাগবে বলে জানিয়েছেন তামিম, ‘আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে...এখান থেকে যে আত্মবিশ্বাসটা পেয়েছি, সেটা আশা করি আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে।’