আজ শুরু ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে দেখে নিন এখন পর্যন্ত হওয়া আসরগুলোর ব্যাটিং রেকর্ড:
সবচেয়ে বেশি রান: শচীন টেন্ডুলকার (ভারত)- ৪৫ ম্যাচে ২,২৭৮ রান, সেঞ্চুরি- ৬টি, হাফ-সেঞ্চুরি- ১৫টি
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ২৩৭*, প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু-ওয়েলিংটন, সাল-২০১৫
সর্বোচ্চ গড় (কমপক্ষে ১০ ইনিংস): ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)- ১১ ইনিংসে ৩৭২ রান, গড়- ১২৪.০০
.png)
সর্বোচ্চ স্ট্রাইক রেট (কমপক্ষে ২০ ইনিংস): ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)- ১২০.৮৪
সবচেয়ে বেশি সেঞ্চুরি: ৬টি করে, শচীন টেন্ডুলকার (ভারত) এবং রোহিত শর্মা (ভারত)
সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি: ২১টি, শচীন টেন্ডুলকার (ভারত)
সবচেয়ে বেশি ডাক: ৫টি করে, নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) এবং ইজাজ আহমেদ (পাকিস্তান)
সবচেয়ে বেশি ছক্কা: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৯টি
ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা: ইয়োইন মরগান (ইংল্যান্ড) ১৭টি, প্রতিপক্ষ- আফগানিস্তান, ভেন্যু- ম্যানচেস্টার, সাল- ২০১৯
ইনিংসে সবচেয়ে বেশি চার-ছক্কা: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ২৪টি চার এবং ১১টি ছক্কায় ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রান, প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু-ওয়েলিংটন, সাল-২০১৫
এক আসরে সবচেয়ে বেশি রান: শচীন টেন্ডুলকার (ভারত), ১১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৭৩ রান, সাল- ২০০৩।