ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংলিশদের গুঁড়িয়ে বাংলাদেশকে মুক্তি দিল কিউইরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ৫ অক্টোবর ২০২৩
ইংলিশদের গুঁড়িয়ে বাংলাদেশকে মুক্তি দিল কিউইরা
ছবি- ডেইলি বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গুঁড়িয়ে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড দল। এ ম্যাচে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে জুটিতে ইংলিশদের রীতিমতো বিধ্বস্ত করে ৯ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে কিউইরা।

বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ৮২ বল ও ৯ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নিয়েছে ব্ল্যাকক্যাপ্সরা।

এমন জয়ে বিশ্বকাপে খানিকটা এগিয়ে গেল আগের দুই আসরের রানার্সআপরা। এদিকে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার দিনে বিশ্বরেকর্ড গড়েছে কনওয়ে ও রবীন্দ্র জুটি। বিশ্বরেকর্ড গড়ার দিনে বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছে কিউইরা। 

Advertisement

বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এতদিন সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ছিল ভারতের বিরাট কোহলি ও বীরেন্দ্র শেবাগের। যে রেকর্ডটি তারা করেছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেদিন কোহলি ও শেহওয়াগ ২০৩ রানের জুটি গড়েন। সে ম্যাচে শেবাগ করেছিলেন ১৭৫ রান এবং কোহলি করেছিলেন ১০০।

শেবাগ-কোহলির সেই রেকর্ড আজ ভেঙেছেন কনওয়ে-রাচিন জুটি। দু’জনে মিলে করেছেন ২৭৩ রানের জুটি। রাচিন রবীন্দ্র ১২৩ রানে ও ডেভন কনওয়ে ১৫২ রানে অপরাজিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!