বিশ্বকাপে টাইগারদের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় সাকিবের কাঁধে। রোববার (৮ অক্টোবর) তার অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। তিনি জানান, সাকিবকে অধিনায়ক করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দলে থাকাদের মধ্যে সাকিবই সেরা অপশন বলেও মন্তব্য করেন তিনি।
টিটু বলেন, ‘আমার মনে হয় যারা এখন দলের সঙ্গে আছেন তাদের মধ্যে অনেকেরই অধিনায়কত্ব করার ম্যাটেরিয়ালগুলো রয়েছে। কিন্তু যাদের মধ্যে সেই গুণাবলী আছে, তাদের মধ্যে থেকে সম্ভাব্য সেরা অপশন হচ্ছে সাকিব আল হাসান। সাকিব অনেক অভিজ্ঞ, চাপ নেয়ার যে ব্যাপারটা থাকে, সেটা সে খুব সহজেই সামলাতে পারে।’
.png)
আফগানিস্তান ম্যাচের আগে বিসিবির কর্মকর্তা, দর্শকরা চাপে থাকলেও ক্রিকেটাররা কোনো চাপে ছিল না বলে জানান টিটু। পরিকল্পনাকে কাজে লাগিয়ে ক্রিকেটাররা মাঠে সেরাটা দিয়েছে বলেও জানান তিনি।
বিসিবি পরিচালক বলেন, ‘আমরা কর্মকর্তা হিসেবে বা আপনারা যে পরিমাণ টেনশনে ছিলাম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে। আমরা যতটুকু টেনশনে ছিলাম আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে সেটা ছিল। ম্যাচের আগের দিনও তারা মানসিকভাবে বেশ শক্তিশালী ছিল।’
তিনি আরো বলেন, ‘তাদের এই মানসিকতাই প্রমাণ করে যে তারা অত বেশি চিন্তিত ছিলো না। তারা তাদের বেস্ট পসিবল যেটা দেওয়ার, সেটাই চেষ্টা করবে। কাজে লাগানো, পরিকল্পনা করা ও সেটা প্রয়োগ করার মধ্যেই তাদের মূল ফোকাসটা আছে।’