আফগান বধের পর রহস্যজনক স্ট্যাটাস দিয়েছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। তবে এবার সাকিবকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আলোচনায় তিনি।
রোববার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শিশির। সেখানে তিনি সাকিবকে নিয়ে কথা বলেন। নিজের সেই স্ট্যাটাসে শিশির লেখেন, জয় বা হার কোন ব্যাপার না, একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি। আমরাই আমাদের নিজস্ব পৃথিবী।
.png)
তিনি আরো লেখেন, তুমি তোমার শক্তিমত্তা সম্পর্কে জানো এবং আমি তোমার দুর্বলতা জানি। আমরা একসঙ্গে অনেক দূর এসেছি এবং আরও অনেক দূর যেতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করো। যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।
এর আগে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর শিশির একটি ইমোজি দিয়ে কাউকে বলতে চেয়েছেন-চুপ থাকো বা শান্ত থাকো। সাকিবপত্নীর এমন রহস্যজনক স্ট্যাটাস নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। কাকে উদ্দেশ্য করে এমন ইমোজি দিয়েছেন তিনি সেই প্রশ্নও অনেকেরই।