ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ৯ অক্টোবর ২০২৩
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের
ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মূলত মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টা ৫ মিনিটে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আর ১২ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। সেখানে ম্যাচ খেলে পরের দিনই ঢাকার ফ্লাইট ধরবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আগামী ১৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ মিলে বিজয়ী দল উঠবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ গ্রুপপর্বে।

Advertisement

যে ২৩ জনের দল চূড়ান্ত করেছেন ক্যাবরেরা, সেখানে ৩ গোলরক্ষকই নতুন। এশিয়ান গেমসে দুর্দান্ত নৈপুণ্য দেখানো মিতুল মারমাই হতে যাচ্ছেন ক্যাবরেরার ‘নাম্বার ওয়ান’।

বাকি দুই গোলরক্ষক পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর এখন গোলপোস্টে তরুণরাই ভরসা ক্যাবরেরার।

মালদ্বীপ সফরের জন্য বাংলাদেশ দল-

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও হামান মুরাদ।

মিডফিল্ডার: সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মো. রিদয়, রবিউল হাসান, মজিবর রহমান জনি ও জাবেদ আহমেদ।

ফরোয়ার্ড: মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!