রুটের ইশারায় মাটিতে লুটিয়ে পড়লেন মুস্তাফিজ (ভিডিও)
ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এজন্য কিছু সময় খেলা বন্ধও ছিল।
ম্যাচের বয়স তখন ২৩ ওভার। বল হাতে আক্রমণে এলেন মুস্তাফিজ। আর তাকে মোকাবিলা করার জন্য ব্যাট হাতে স্ট্রাইকিং অ্যান্ডে দাঁড়িয়ে আছেন জো রুট। ক্রমেই আগ্রাসী হচ্ছিলেন এই ব্যাটার।
ম্যাচের ২৩তম ওভারের প্রথম বলটা করতে টাচলাইনে চলে এসেছেন মুস্তাফিজ। তিনি যখনই বলটা করতে যাবেন, ঠিক তখনই উইকেট থেকে সরে দাঁড়ান রুট। হাত দিয়ে ইঙ্গিত করেন বল না করার জন্যে।
ওই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারান দ্য ফিজ। আর তার হাত থেকে ফসকে যায় বল। যদিও নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ফিজ। তবে তা আর হয়ে উঠেনি। অনেকটা দড়ির মতো পেঁচিয়ে গড়াগড়ি দিয়ে পিচে লুটিয়ে পড়েন তিনি।
বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। তবে দুশ্চিন্তার কোনো কারণ হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে আবারো বোলিং শুরু করেন ফিজ। তবে প্রথম ডেলিভারি শেষেই স্পষ্ট বুঝা যাচ্ছিল, অস্বস্তি বোধ করছেন এই পেসার। সেভাবেই পুরো ওভার কাটালেন তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।