ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বিপদ বাড়িয়ে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ১০ অক্টোবর ২০২৩
বিপদ বাড়িয়ে ফিরলেন সাকিব
সাকিব আল হাসান

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ দল। যেখানে লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৪ ওভারে তিন উইকেটে ২৬ রান।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৫ রান।

Advertisement

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নিয়েছেন লিটন।

ম্যাচের দ্বিতীয় ওভারে রিস টপলির বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হয়েছেন তামিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই টপলির বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন এ বাঁ-হাতি ব্যাটার।

দলের হাল ধরতে বাইশ গজে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফিরেছেন তিনিও।

নিয়মিত বিরতিতে তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে টাইগাররা। এখন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লিটন দাস।

এখন লিটন ২৩ ও মিরাজ ৪ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!