ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়: কিউই কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ১২ অক্টোবর ২০২৩
বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়: কিউই কোচ
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশ দলের। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়ে পরাজয়ের স্বাদ নিয়েছে টাইগাররা। অন্যদিকে, টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।

শুক্রবার চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। যেখানে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। আর টানা তৃতীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথ সুগম করতে চায় কিউইরা। স্বাভাবিকভাবেই ম্যাচটি যে রোমাঞ্চকর হতে যাচ্ছে, তা অনুমেয়ই।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগের দিন বাংলাদেশ দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে কিউই কোচ গ্যারি স্টিড। তার কথায়, বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়। যদিও তিনি মানছেন বাংলাদেশকে হারানো সহজ হবে না তাদের পক্ষে।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে স্টিড বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়, যে ছয়-সাতটি দল বিশ্বকাপের দাবিদার সেখানে বাংলাদেশ নেই।’

নিউজিল্যান্ডের পরের দুই ম্যাচ বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচই চেন্নাইয়ে, যেখানে বাড়তি সুবিধা পান স্পিনাররা।

এ দুই দলকে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে গণ্য করে তিনি বলেন, ‘অবশ্যই, ম্যাচ দুটি সহজ হবে না। তবে এ দুই দল সম্ভবত সেই ছয়-সাত দলের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপের জয়ের দাবিদার বলতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!