এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ২৬ রান। আবদুল্লাহ শফিক ১৯ ও ইমাম উল হক ৬ রানে ব্যাট করছেন।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। দুজনই ইনিংস এগিয়ে নেয়ার পাশাপাশি বাজে বলে বাউন্ডারি আদায় করছেন।
.png)
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয় ও দুই পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট সংখ্যা চার। টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে দলটি।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।
আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক।