ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

৮ ওভারেই দলীয় ফিফটি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ২৩ অক্টোবর ২০২৩
৮ ওভারেই দলীয় ফিফটি পাকিস্তানের
ইমাম উল হক

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় দারুণ শুরু পেয়েছে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৫১ রান। আবদুল্লাহ শফিক ৩৫ ও ইমাম উল হক ১৫ রানে ব্যাট করছেন।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক।

Advertisement

দুজনই ইনিংস এগিয়ে নেয়ার পাশাপাশি বাজে বলে বাউন্ডারি আদায় করছেন। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে এরই মধ্যে দলীয় অর্ধশতকের দেখা পেয়েছে পাকিস্তান।

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয় ও দুই পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট সংখ্যা চার। টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে দলটি।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।

আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!