ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

এক উইকেট হারিয়ে দলীয় শতক পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ২৩ অক্টোবর ২০২৩
এক উইকেট হারিয়ে দলীয় শতক পাকিস্তানের
আবদুল্লাহ শফিক

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে দলটি। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন আবদুল্লাহ শফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২১ ওভারে এক উইকেটে ১০৩ রান। আবদুল্লাহ শফিক ৫৩ ও বাবর আজম ৩১ রানে ব্যাট করছেন।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে অষ্টম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় পাকিস্তান।

Advertisement

প্রথম পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান যোগ করেন ইমাম ও শফিক। তবে দ্বিতীয় পাওয়ার প্লে শুরু হতেই পাক শিবিরে আঘাত হানে আজমতউল্লাহ ওমরজাই। তার বলে নাভিন উল হকের তালুবন্দী হন ১৭ রান করা ইমাম।

ইমাম ফিরলেও একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকেন শফিক। সেই ধারাবাহিকতায় ইনিংসের ১৯তম ওভারে রশিদ খানের বলে দুই রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান তিনি। চলতি আসরে এটি তার দ্বিতীয় অর্ধশতক।

অন্যপ্রান্তে বাবর আজমও আছেন ফিফটির পথে। তার ও শফিকের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!