এ বছর যে ২৩টি দল ওয়ানডে খেলেছে, শুধু পাকিস্তানেরই প্রথম পাওয়ার প্লেতে ছিল না কোনো ছক্কা। অদ্ভুত এ রেকর্ড নিয়ে সম্প্রতি আবার শুরু হয়েছিল আলোচনা। রোববারের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নও করা হয়েছিল। সে সময় পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম-উল-হক মজা করে বলেছিলেন, ‘হয়তো শর্করার চেয়ে আমিষ বেশি খেলে ছক্কা মারতে পারবেন তাঁরা। অবশ্য এ ব্যাপারটি তাঁদের তেমন ভাবাচ্ছে না, সেটিও মনে করিয়ে দিয়েছিলেন তিনি।’
তবে তাতে অবশ্য আলোচনা সেভাবে থামেনি। শফিকের মারা ওই ছক্কার পর আবার সামনে এসেছে সেটি। প্রথম পাওয়ার প্লেতে ১১৬৯টি বল খেলার পর এ বছর ছক্কার দেখা পেল পাকিস্তান। সব মিলিয়ে ছক্কার এ খরা ১৩৬২ বলের।
.png)
সর্বশেষ গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতানে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেয়েছিল পাকিস্তান। এরপর আর ছক্কা দেখতে পায়নি দলটি। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে ছক্কা দেখল পাকিস্তান। তাতে পাকিস্তানের লাগল ১৬ মাস।