ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো দুঃসবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২২, ২৩ অক্টোবর ২০২৩
আবারো দুঃসবাদ পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে ভালো অবস্থানে নেই বাংলাদেশ ক্রিকেট দল। চার ম্যাচ খেলে শুধুমাত্র জয় পেয়েছে একটিতে। এরই মধ্যে দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদকে নিয়ে দুঃসবাদ পেল বাংলাদেশ দল। 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কাঁধের পুরনো চোটে পড়েন তাসকিন। অবশ্য সেটাকে পাত্তা দেননি খুব একটা। হালকা সমস্যা নিয়েও খেলে যাচ্ছিলেন। কিন্তু সমস্যা বাড়ায় ভারতের বিপক্ষে আর খেলতে পারেননি। আশা করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন এই পেসার। 

কিন্তু আজ সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন তাসকিন খেলতে পারছেন না আগামীকালকের ম্যাচেও। 

Advertisement

তাসকিনের এই ইনজুরি বেশ পুরোনো। বিশ্বকাপে যে তিনটি ম্যাচ তিনি খেলেছেন, কাঁধে ব্যথা সঙ্গে নিয়েই খেলতে হয়েছে ডানহাতি এই পেসারকে।  

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল দুটি উইকেট পেয়েছেন তিনি।

তাসকিন ছাড়াও বাংলাদেশের ইনজুরি দুশ্চিন্তা আছে আরও। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান, পরে তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে। আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!