ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

৮ ওভারেই দলীয় ফিফটি আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ২৩ অক্টোবর ২০২৩
৮ ওভারেই দলীয় ফিফটি আফগানিস্তানের
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লড়ছে আফগানিস্তান দল। যেখানে লক্ষ্য তাড়ায় দুই ওপেনারের ব্যাটে উড়ছে আফগানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৫৪ রান।

সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যেখানে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮২ রান করেছে দলটি। এতে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।

Advertisement

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। এরপরই রানের গতি বাড়িয়ে দেন এ দুই ওপেনার।

এখন গুরবাজ ২৪ ও জাদরান ২৭ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!