চলমান আসরে শুরুটা ভালো করলেও পরের খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। শুরুর ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে আসর সূচনা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর থেকে টানা তিন ম্যাচে হেরেছে সাকিব বাহিনী। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। এমন সমীকরণে নিজেদের পঞ্চম ম্যাচে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।
ওয়ানডে সংস্করণের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ২৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ। চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদেরককে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০০৭ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে টাইগারদের। এবারের বিশ্বকাপেও পুনরাবৃত্তির ঘটাতে চাইবে সাকিবরা।
.png)
ম্যাচ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’