ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

তাসকিন-শরিফুলের গতিতে দিশেহারা ডাচরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ২৮ অক্টোবর ২০২৩
তাসকিন-শরিফুলের গতিতে দিশেহারা ডাচরা
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের ২৮তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখান তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের গতিতে দিশেহারা হয়ে দুই উইকেট বিলিয়ে দিয়েছেন ডাচরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ২.২ ওভারে দুই উইকেটে ৪ রান।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দৌদ এবং বিক্রমজিৎ সিং। 

Advertisement

ম্যাচের শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ওভারে বিক্রমজিৎকে ফিরিয়েছেন তাসকিন। পরের ওভারেই ম্যাক্স ও’দৌদকে ফিরিয়েছেন শরিফুল।

দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছে নেদারল্যান্ডস। দলীয় চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন উয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!