ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৫, ২৮ অক্টোবর ২০২৩
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকা লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ের ধারায় ফিরতে ডাচদের হারের তেতো স্বাদ দিতে প্রস্তুত টিম টাইগার্স। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছে ডাচরাও।

শনিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ডাচ বধের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। আর নাসুমের জায়গায় সুযোগ পেয়েছেন মাহেদী হাসান।

Advertisement

অপরদিকে নেদারল্যান্ডসের একাদশেও দুই পরিবর্তন এসেছে। তেজা নিদামানুরুর জায়গায় সুযোগ পেয়েছেন উয়েসলি বারেসি এবং মারওয়ে পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন শারিজ আহমেদ।

ওয়ানডেতে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যার একটিতে জয়, অন্যটিতে হেরেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই বিশ্বমঞ্চে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ যেমন জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তেমনি নেদারল্যান্ডসও চায় কমলা উৎসবে কলকাতা রাঙাতে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দৌদ, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), উয়েসলি বারেসি, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!