ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

মোবাইলে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দেখার উপায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৬, ২৭ অক্টোবর ২০২৩
মোবাইলে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দেখার উপায়
ফাইল ছবি

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ২৮তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স উজার করে দিতে প্রস্তুত টাইগার বাহিনী।

অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে নিজেদের নাম উজ্জ্বল করতে চায় নেদারল্যান্ডস। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এ ম্যাচটি ঘিরে টাইগার সমর্থকদের তুমুল আগ্রহ রয়েছে। তবে ব্যস্ততার কারণে হয়তো অনেকেই টিভির সামনে বসে খেলাটি উপভোগ করতে পারবেন না। তাদের জন্য ম্যাচটি মোবাইলের মাধ্যমে উপভোগ করার সুযোগ থাকছে।

Advertisement

এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই অনলাইনে দেখার সুযোগ রয়েছে। যদিও তার জন্য খরচ করতে হবে নির্দিষ্ট পরিমাণের অর্থ। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল বিডি। নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে র‍্যাবিটহোলে। 

মোবাইল কিংবা পিসি, যে কোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এমনকি বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ রয়েছে। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!