ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

পরিসংখ্যানে বাংলাদেশ-নেদারল্যান্ডস লড়াই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৭, ২৭ অক্টোবর ২০২৩
পরিসংখ্যানে বাংলাদেশ-নেদারল্যান্ডস লড়াই
ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ওয়ানডে ফরম্যাটে এটি দু’দলের তৃতীয় লড়াই। আগের দুই লড়াইয়ের মধ্যে ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস।

২০১০ সালে গ্লাসগোতে প্রথম দেখায় নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেট হারের লজ্জা পেয়েছিলো টাইগাররা। আগামীকাল নেদারল্যান্ডসকে হারিয়ে নিশ্চিতভাবে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চাইবে বাংলাদেশ। 

ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যানে সহ-অবস্থানে থাকলেও, বিশ্বকাপে ডাচদের বিপক্ষে একবারের দেখায় জয় আছে টাইগারদেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।

Advertisement

ওয়ানডেতে বাংলাদেশ-নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান:
২০-০৭-২০১০: নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী, গ্লাসগো
১৪-০৩-২০১১: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী, চট্টগ্রাম

সব মিলিয়ে ওয়ানডেতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যেখানে-
বাংলাদেশের জয়: ১ ম্যাচে
নেদারল্যান্ডসের জয়: ১ ম্যাচে
টাই: ০
পরিত্যক্ত: ০।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!